আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
খুলনার পাইকগাছায় জুম্মা নামাজের মধ্যদিয়ে নতুন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। দুবাই চ্যারিটি সংস্থার অর্থায়নে বাসস এর চেয়ারম্যান আনোয়ার আল দীন এর সহযোগিতায় ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়য়ের প্রফেসর ডক্টর আলহাজ্ব আব্দুল গফুর গাজীর ঐকান্তিক আন্তরিকতা ও প্রচেষ্টায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গোপালপুর ( পিচের মাথা ) গ্রামে শুক্রবার দুপুরে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দের উপপস্থিতিতে জুম্মা নামাজের মধ্য দিয়ে সায়্যিদুল মুরসালিন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি"র আহবায়ক ডা,আব্দুল মজিদ,পৌর বিএনপি "র সভাপতি আসলাম পারভেজ, সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম,জাময়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগির রুলু, জি এম নাসির উদ্দীন,আক্তারুজ্জামান খোকন, আব্দুল্লাহ আল মামুন,আলমগির হোসেন,বিএনপি নেতা অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার,পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ,আবুল হোসেন, মোস্তফা মোড়ল,মোহর আলী,সাইফুল ইসলাম তারিক, প্রভাষক বজলুুর রহমান,ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান,জি এম রশিদুজ্জামান, ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন,আজিবর রহমান প্রমুখ।জুম্মার নামাজের ইমামতি করেন খতিব মুফতি মাওলানা আলহাজ্ব গোলামউল্লাহ।