
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, লোনাপানি কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গড়ইখালী কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, আইনজীবী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বনানী সংঘ, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইউনিভার্সাল কিন্ডারগার্টেন স্কুল, ও নিজেরা করি সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা, মাসুদ রানা, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্চয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, সোমা রায়, মৌসুমি চক্রবর্তী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ, জিএম শুকুরুজ্জামান, আব্দুস সামাদ, প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু ও প্রদীপ সরকার ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মোমিন সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, এসআই আতিকুর রহমান, শিক্ষার্থী লিমা আক্তার, সাজিদুর রহমান ও তাওহীদ।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।















