সর্বশেষ:

পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর শনিবার বিকালে পৌরসভা মাঠে জনসভা ও র‍্যালির আয়োজন করে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন।

পৌরসভা জাকের পার্টির সভাপতি এরশাদ আলী মোড়লের সভাপতিত্বে ও উপজেলা সভাপতি শেখ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি শেখ আনসার আলী। প্রধান বক্তা ছিলেন খুলনা সাংগঠনিক বিভাগীয় সভাপতি এসএম সাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোর্তজা আল মামুন, খুলনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইয়াসির আরাফাত, জেলা জাকের পার্টির সহ সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আল মামুন, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি ফারজানা পারভীন শিউলি।

মিলাদ মাহফিল পরিচালনা করেন রেদোয়ান হোসেন সিমিন ও হাফেজ মাওলানা শাহদাৎ হোসেন। জনসভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana