
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনায় পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
তিনি ১ ফেব্রুয়ারী ফেব্রুয়ারী রোববার সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভার্চুয়াল যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি দেশের স্বাস্থ্য সেবা মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার জন্য গ্রাম ডাক্তারদের প্রতি আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক আবুল হোসেন,
পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু, মোশাররফ হোসেন, আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, আব্দুল করিম, সাহেব আলী, ইয়াসিন, বিধান, রেজাউল ইসলাম, নিত্যানন্দ, আজিজুল হক, মিনারুল ইসলাম, খাদিজা বেগম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হুসাইন ও মানস।















