
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বড় ধরণের ভূকম্পন অনুভূত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ১ টা ৫২ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি এবং চিৎকার করে সবাই কে সতর্ক থাকার জন্য আহবান। কোথাও কোথাও জুম্মার নামাজে থাকা অবস্থায় ভুমিকম্প অনুভব করে মুসুল্লিরা। বাতিখালী গ্রামের আহসান আহমেদ বাবু বলেন আমরা তখন মসজিদে জুম্মার নামাজে ছিলাম। হঠাৎ মনে হলো মসজিদের উপর হামলা হয়েছে এবং পুরো মসজিদ জুড়ে কেপে উঠে।
কপিলমুনি এলাকার তসলিমা নাসরিন বলেন আমি এর আগে এতবড় ভুমিকম্প কখনো অনুভব করিনাই। ভুমিকম্প যে কতটা ভয়ংকর হতে পারে তার কিছুটা নমুনা এবারের ভূ-কম্পনে অনুভব করেছি। বান্দিকাটী এলাকার মমতাজ বেগম বলেন এত বড় ভুমিকম্প আমরা এর আগে কখনো দেখিনাই। পরিবারের সবাই আমরা ঘরের মধ্যে অবস্থান করছিলাম। হঠাৎ মনে হলো বাসার ছাদের উপর যেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ভয়ে আমরা দ্রুত ঘের হতে বাইরে বেরিয়ে এসে সবাই কে সতর্ক থাকার কথা বলি। নিরাপদ পদ সড়ক চাই নিসচার উপজেলা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন আমরা তখন উপজেলা মডেল মসজিদে অবস্থান করছিলাম। মোনাজাত করার সময় মনে হলো পুরো মসজিদ ভবন বড় ধরণের ঝাঁকুনিতে কেঁপে ওঠে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।















