সর্বশেষ:

পাইকগাছায় ‘বিশ্ব পানি দিবস’ উদযাপিত

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা ):

“পানির প্রবাহ যেখানে, সমতার হাসি সেখানে”এই শ্লোগান এবং “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।৩১ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা ও পৌরসভার যৌথ আয়োজনে পৌর প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন-এর স্বাগত বক্তব্য ও উপস্থাপনায় সভায় উপকূলীয় অঞ্চলের পানি সংকট ও লিঙ্গ বৈষম্য নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে কয়রা ও পাইকগাছা উপজেলা দীর্ঘদিন ধরে তীব্র নিরাপদ পানির সংকটে ভুগছে। ক্রমবর্ধমান লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন এবং ঘনঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে এই অঞ্চলের সুপেয় পানির উৎসগুলো বিনষ্ট হচ্ছে। এই সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন নারীরা। পরিবারের জন্য পানি সংগ্রহ ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করতে গিয়ে নারী ও মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান চরমভাবে ব্যাহত হচ্ছে। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও

ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “নিরাপদ পানির সংকট নিরসনে এবং পানি ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি এনজিও এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” ওয়াটার এইড, নবলোক এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ)-এর সহযোগিতায় বাস্তবায়িত এই কর্মসূচিতে বক্তৃতা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি এম এম আজাহারুল ইসলাম এবং নবলোকের প্রজেক্ট ম্যানেজার বিএম নাহিদ হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূলীয় জলবায়ু সহিষ্ণু প্রকল্পের সিএম মো. কওসার আলী, পৌরসভার প্রধান সহকারি শেখ জিয়াউর রহমান, জিএম রফিকুল ইসলাম, মো. সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, মৃণাল কান্তি সানা, ইমদাদুল হক, বিলক্লার্ক শাহিনুর হোসেন,রুমানা,বিদ্যুৎ কুমার রায়,ফাতেমা বেগম,ফরিদা খাতুন,জেছমিন,বিকাশ ঘোষ। এছাড়াও সিএসও সদস্য, স্বাস্থ্য গ্রাম ও মা সংসদের সদস্যবৃন্দ, নবলোকের যুব স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা উপকূলীয় এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য কার্যকর বাজেট বরাদ্দ ও যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana