সর্বশেষ:

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের বিগরদানা মৌজায় পাউবোর অধিগ্রহণ কৃত জমির অবৈধ বিআরএস রেকর্ড সংশোধন ও হ্যাচারি নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী এ কর্মসূচি আয়োজন করে।

ভূমিহীন সংগঠনের সভাপতি শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী কামাল হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী শাহাদুল ইসলাম, আবু হাসান, মুন্নি, লিপন, ভূমিহীন সংগঠনের সহ সভাপতি রাহেলা বেগম, সুবোধ রায়, ইব্রাহিম গাজী, মনোয়ারা বেগম ও রিতা রায়। মানববন্ধন শেষে ভূমিহীন সংগঠনের বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও এবং সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana