পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।২৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর রোকেয়া হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ঈশিতা এনাম ঋতু, অনন্যা রহমান নিশি, নাসিমা আক্তার সাথী, আসমাতুল্লাহ আল আসিফ, সৌম্য দ্বিপ রায় ও বৃষ্টি মল্লিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। মতবিনিময়কালে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এলাকার মেধাবী শিক্ষার্থীরা যাতে ভর্তির সুযোগ পাই এবং পড়াশোনায় আগ্রহী হয় এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার ঢাবি শিক্ষার্থীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। পরে ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।