পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের ( চারা বটতলা সংলগ্ন ) মরহুম বেলায়েত গাজীর ছোট ছেলে, পরোপকারী, সামাজিক ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জল একজন ভাল মনের মানুষ রহমত আলী গাজী ( ৬৫ ) দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বৃহস্পতিবার ( ৫ মার্চ ) ১৫ রমজান দুপুর আনুমানিক ১টার দিকে দুনিয়ার সফর শেষ করেছেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১বোন,৩ছেলে,১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে গেছেন।পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের জানাযার নামাজ মাগরিববাদ পৌরসভার গোপালপুর - বান্দিকাটী জামেমসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মরহুমের জানাযার নামাজে শত শত মানুষের উপস্থিতি ছিল।