পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার প্রস্তুতকারী খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার প্রস্তুতকারী খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উদয় কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, মুখ্য আলোচক ও বিশেষ অতিথি - সরকারি নির্দেশনা অনুসরণ করায় কিছু খাদ্য ব্যবসায়ীকে পুরস্কৃত করেন।