সর্বশেষ:

পাইকগাছায় পানি কমিটির আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

ঐতিহ্যবাহী শিবসা ও হাড়িয়া নদী খনন করে পাইকগাছা অববাহিকায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন, পৌরসভা সহ ১০টি ইউনিয়নের উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপজেলার জলাবদ্ধ এলাকার খাস খাল অবৈধ দখল মুক্ত করে খননের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।২ মার্চ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ বিষয়ে উপজেলা পানি কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উত্তরণের দিলীপ কুমার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা পানি কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান, অব. সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, মো. মনিরুজ্জামান, রেজাউল করিম, মনিরুজ্জামান মনি সহ কমিটির সদস্যবৃন্দ।সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র নিকট স্মারক লিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana