পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ভূয়া কাগজ পত্র তৈরি করে টিসিবি ডিলার হতে যাচ্ছে সুষমা রানী মন্ডল। ঘটনাটি পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে সরল গ্রামে। জানা যায়, খুলনা জেলার পাইকগাছা পৌরসভায় টিসিবির পণ্য বিক্রয়ের জন্য সরকার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ডিলার নিয়োগে শর্ত থাকে মুদি দোকান ও ১০ টন মাল ধারন ক্ষমতা বিশিষ্ট ঘর থাকা লাগবে। কিন্তু পাইকগাছা পৌরসভার সরল গ্রামের ৫ নং ওয়ার্ডের তাপষ মন্ডলের স্ত্রী সুষমা রানী মন্ডল ডিলার নিয়োগ পাইবার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে।
আবেদনে উল্লেখ করা হয়েছে সরল গ্রামে ৫ নং ওয়ার্ডে মিতা ষ্টোর নামে মুদি দোকান ও ১০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ঘর রয়েছে। সুষমা রানী মন্ডল এহেন মিথ্যা ঘটনা ফাঁস হলে সরল গ্রামের সুলতান গাজীর ছেলে সোহরাব গাজী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন। এসব বিষয়ে সরোজমিনে এ প্রতিনিধি শনিবার সকালে গেলে মিতালী ষ্টোর নামে একটি মুদি দোকান পাওয়া যায়। যে দোকানে বসে বন্দনা মন্ডল বেচা কেনা করছিল। তার কাছে জানতে চাইলে তিনি জানান আমার প্রতিবেশী তাপস মন্ডলের স্ত্রী সুষমা মন্ডল মিতা ষ্টোর নামে একটি প্যানা লিখে আমার দোকানে সামনে টানিয়ে দু লোক ছবি তুলে নিয়ে যায়।
আমি সুষমা কে জিজ্ঞেস করলে তিনি বলেন টিসিবির ডিলার নিচ্ছি, মুদি দোকান ও ১০ টন ধারণ ক্ষমতা ঘর না থাকলে সরকার অনুমোতি দেয় না, তোমার ঘর আমার নামে দিখেয়ে ডিলার নিচ্ছি। এ দিকে এলাকায় এ ধরনের ঘটনা ফাঁস হওয়ার পর সচেতন মহল উপজেলা নির্বাহী অফিসার সহ যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন