সর্বশেষ:

পাইকগাছায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া অনুষ্ঠান

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডে পৌরসভা মহিলা দল এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। পৌরসভা মহিলা দলের আহবায়ক অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, জিয়া উদ্দিন নায়েব, মোশাররফ হোসেন, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাসন্তী মন্ডল। বক্তব্য রাখেন শাহিদা আক্তার রাণী, সুলতানা রহমান হেনা, আসমা আহমেদ, রোকসানারা পারভীন শিউলি, কৃষ্ণা ব্যানার্জি, সালমা বেগম, শিউলি আক্তার, আঁখি, আসমা, আছিয়া, নাজমা ও হোসনেয়ারা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আশরাফুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana