আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে পাইকগাছা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি লিমিটেড। সংগঠনটির আয়োজনে বিভিন্ন সরকারি, বেসরকারি ও মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পাইকগাছা পৌরসভাস্থ আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ও হাফিজুর রহমান এর সঞ্চালনায়অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই যদি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয়, তবে তারা ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে। ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ স্থানীয় শিক্ষার পরিবেশ উন্নয়নে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মশিউর রহমান,পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রহমত আলী, খলিলুর রহমান,আমিনুর রহমান লিটু,আকতার হোসেন, হুমায়ুন কবির, প্রিয়াংকা মিস্ত্রি, নূরন্নাহার দেবযানী দেবু, রেজাউল করিম, সাইদুর রহমান,কল্পনা রাণী মন্ডলসহ অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মনে করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে