সর্বশেষ:

অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন শিক্ষক মীনা রাণী সেন

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৭৩নং বাগুডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ সহকারী শিক্ষক মীনা রাণী সেন-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস-এর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আয়েশা আক্তার।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষক মীনা রাণী সেন-এর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর স্নেহময় আচরণ ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। মীনা রাণী সেন সেই দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। অবসর জীবনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের শুভেচ্ছায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana