সর্বশেষ:

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে নতুন ফার্নিচার প্রদান

Facebook
Twitter
LinkedIn

স্টাফ রিপোর্টার : এম এম খায়রুজ্জামান মঈন

খুলনার দাকোপ থানার সুতারখালী ইউনিয়নে অবস্থিত সুন্দরবন অধ্যুষিত অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবহেলিত ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষক সংকট থাকা সত্ত্বেও বিদ্যালয়টিতে প্রতি বছর দক্ষ শিক্ষকদের মাধ্যমে সুনামের সাথে পাঠদান কার্যক্রম এগিয়ে চলছে।

এলাকার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই বিদ্যাপীঠে অবকাঠামোগত সুবিধা বাড়াতে এগিয়ে এসেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষের উন্নয়নের অংশ হিসেবে উন্নতমানের ১২টি চেয়ার ও ১০টি টেবিল ফার্নিচার ক্রয় করা হয়।

আজ ০৫ মার্চ ২০২৬ তারিখে এসব ফার্নিচার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চন্দ্র রায় স্যারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জনাব জি এম গোলাম মহিউদ্দীন এর তত্ত্বাবধানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন এস এস সোহরাব হোসেন, মোঃ ওয়ালিয়ার রহমান সুমন, আবু জার গিফারী, মোঃ রায়হান গাজী ও মোঃ ওমর ফারুখ প্রমুখ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana