মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলবাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মোমরেজ আলীর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শীতলবাটি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাগর গাজীর বসতঘরে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।