সর্বশেষ:

নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেতৃবৃন্দ ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আরজেএফ’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল, সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ-উল আলম (ছিদ্দিকী), সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস এবং গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জুয়েল শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসকের নিকট নড়াইল জেলা কমিটির অনুমোদিত তালিকা তুলে দেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী ও জেলা কমিটির নেতারা।মতবিনিময় সভায় সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ড. মোহাম্মদ আবদুল ছালাম-এর সার্বিক কার্যক্রম এবং নির্বাচন পরবর্তী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক নড়াইলের সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় জেলা প্রশাসকের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana