সর্বশেষ:

নড়াইলের দুই আসনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
জেলা প্রতিনিধি, নড়াইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের এক–অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের স্বাক্ষরিত ফলাফলপত্র থেকে এ তথ্য জানা গেছে।

নড়াইল–১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৬ জন প্রার্থী নির্ধারিত ভোটের কোটা পূরণে ব্যর্থ হন।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন—

ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের আব্দুল আজীজ (৬,৩৫২ ভোট), জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. মিল্টন মোল্যা (৪৬১ ভোট), স্বতন্ত্র প্রার্থী (কলস) বি এম নাগীব হোসেন (১,১১৩ ভোট), স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) এস এম সাজ্জাদ হোসেন (৮৯৮ ভোট), স্বতন্ত্র প্রার্থী (হরিণ) মো. উজ্জ্বল মোল্যা (২৩০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) সুকেশ সাহা আনন্দ (৮৬৪ ভোট)।
এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।

নড়াইল–২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির লাঙল প্রতীকের ফায়েকুজ্জামান ফিরোজ (৬৮৮ ভোট), ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. তাজুল ইসলাম (৪,৭২৯ ভোট), গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. নূর ইসলাম (৩৩৯ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের মো. শোয়েব আলি (২২০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী (জাহাজ) মোছা. ফরিদা ইয়াসমিন (২১৯ ভোট)।
এ আসনে ১১ দলীয় জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলস) মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়, দুই আসনেই মূল দুই-তিন প্রার্থীর মধ্যেই ভোটের প্রধান প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ন্যূনতম ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana