সর্বশেষ:

noragatir putmari bazare mobile court

নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা

noragatir putmari bazare mobile court
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর পুটিমারি বাজারে সোমবার (৮ জুন ২০২৬) মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana