মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, বিধবা ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৬২ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার মিত্র, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাশার শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম কাবুল, সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফ কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।