এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )
কয়রা পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন।রবিবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ ( কয়রা -পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এ অঞ্চলের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবো।
চিকিৎসা সেবার মান উন্নয়নে আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, পাইকগাছায় আধুনিক ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এই ভবন পরিদর্শনের সময় লক্ষ্য করেছি অপ্রতুল সীমাবদ্ধতা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনে ভয়ভীতির মধ্যদিয়ে আপনারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আমি এব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। আপনাদের কাছে প্রত্যাশা নবীন ও প্রবীণ ডাক্তার মিলিয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং জবাবদিহিতার মধ্যদিয়ে চিকিৎসা জগতে একটা অন্যান্য উদাহরণ তৈরি করবেন। মানুষের দুর্দিনে, দু'সময় এখানে যারা আসেন তাদের সেবা করা, সেখানে যেন কোন কমতি না থাকে। হাসপাতালে নিরাপদ পানি, মান সম্মত খাবারের যেন ঘাটতি না থাকে। পরিচ্ছন্নতা, এক্সে মেশিন, প্যাথলজি বিভাগে জনবল সংকট তা পূরণে আমার চেষ্টা থাকবে। তিনি আরো বলেন, আপনারা নিয়মের মধ্যে থাকবেন। জব্বারদিহিতার জায়গাটা পরিষ্কার রাখবেন।
আমরা সবার সহযোগীতায় উন্নতমানের হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। এসময় তিনি হাসপাতাল এলাকায় চিকিৎসক ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। রান্না ঘর, বাথরুম, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন রুম, প্রসূতি বিভাগ, জরুরি বিভাগ পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে হাসপাতালের বিবিধ সমস্যা ও সমাধানে বিস্তারিত আলোচনা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার,অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল ডা. শাকিলা আফরোজ সহ যোগদানকৃত চিকিৎসকরা, নার্সগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জামায়াত নেতা মাও. আমিনুল ইসলাম, কাজী তমজীদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, আব্দুল মোমিন সানা, মাওলানা. বুলবুল আহমেদ, মো. আলতাফ হোসেন, ডা. আসাদুল ইসলাস, মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট. মোর্তজা জামান আলমগীর রুলু, আব্দল মজিদ, আব্দুল খালেক, শফিউর রহমান, আব্দুস সামাদ, হারুণ অর রশীদ, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,আবুল হাশোম, ফিরোজ আহমেদ, মোজাহিদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন প্রমুখ।