সর্বশেষ:

nabalika gono dhorshone mamlar prodhan asami atok

বটিয়াঘাটা নাবালিকা গণধর্ষণ মামলার প্রধান আসামি আটক

nabalika gono dhorshone mamlar prodhan asami atok
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা হতে নাবালিকা গণধর্ষণ মামলার প্রধান আসামিকে মামলার ৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এমতাবস্থায় র‌্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০২৫ রাতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান খোকন (৫০), পিতা-মৃত আঃ সোবাহান,সাং-তেতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাকে গ্রেফতার করেন । গ্রেফতারকৃত আসামিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, আসামিরা ভিকটিমের প্রতিবেশী। গত ১৯ এপ্রিল রাত ৮ টার সময় ভিকটিম খাবার কিনে ফেরার পথে ১নং আসামি ভিকটিমকে তার বাবা ডাকছে বলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অবস্থান করা অপর ২ জন আসামি সহ ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঘটনার পর থেকেই র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এবং মামলা রুজু হবার ৬ ঘণ্টার ভিতরে এজাহারনামীয় প্রধান আসামিকে বটিয়াঘাটা থেকে গ্রেফতার করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana