সর্বশেষ:

morolgonje cadabajir

মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় টিসিবি ডিলার গ্রেফতার

morolgonje cadabajir
Facebook
Twitter
LinkedIn

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। খাউলিয়া ইউনিয়নের টিসিবি ডিলার মো. জিয়াউল হাসানকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ গ্রেফতার করে। শনিবার বেলা ১০ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সন্নাসী গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল আহসানকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে একই গ্রামের লোকমান হোসেন বয়াতী একটি চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana