
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
আজ দুপুর আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠলো মোংলাসহ আশপাশের এলাকা। এই কম্পনের ফলে মোংলার চাঁদপাই ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী মেছেরশাহ মাজারের প্রবেশদ্বারের একটি মিনারের ইউরের অংশ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১:৫২মিনিট নাগাদ শক্তিশালী কম্পন অনুভূত হলে মাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন চলাকালীন মাজারের প্রধান গেটের ওপরের মিনারটি বিকট শব্দে ধসে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত, ঘটনার সময় মিনারটির নিচে কেউ অবস্থান না করায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
মিনারটি ভেঙে পড়ার পর মাজার কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। দীর্ঘদিনের পুরোনো এই মিনারটি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে
আতঙ্ক নেমে এসেছে। মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পুরোনো অবকাঠামোটি আর টিকে থাকতে পারেনি।হঠাৎ করেই মাটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই দেখি মাজারের মিনারটি ভেঙে নিচে পড়ে গেল। আল্লাহর রহমতে বড় কোনো বিপদ হয়নি।















