প্রেস বিজ্ঞপ্তিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার তরুণ রাজনৈতিক ও সামাজিক সংগঠক মেহেদী আল আজাদ আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননা “Human Rights Peace Award 2026”-এ ভূষিত হতে যাচ্ছেন।মানবাধিকার বিষয়ক সংগঠন Bangladesh Manobadhikar Society (বাংলাদেশ মানবাধিকার সোসাইটি) আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
মেহেদী আল আজাদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের বটিয়াঘাটা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবাধিকার ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।আগামী ১৩ মার্চ ২০২৬, শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার বিজয়নগরে অবস্থিত Hotel Ornet-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।এ সম্মাননা পাওয়ায় বটিয়াঘাটা উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মেহেদী আল আজাদকে অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।