
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় এক যুবককে মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে তার পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক মাদক ব্যবসায়ীর প্ররোচনায় পুলিশ রুবেল খান নামে ওই যুবককে আটক করে মিথ্যা মামলায় আদালতে সোপর্দ করেছে।
পরিবারের সদস্যরা জানান, রুবেল খানের বিরুদ্ধে বর্তমানে কোনো মাদক মামলা নেই। তাকে অহেতুকভাবে আটক করে ইয়াবা উদ্ধারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২৫ জুন ২০২৬ তারিখে দৌলতপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামি মোঃ রুবেল খান (৩২) কে আদালতে প্রেরন পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রুবেল খানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ আল ইমরান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আসামি জিজ্ঞাসাবাদে ইয়াবা বিক্রয়ের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুবেল খান নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয় ভুক্তভোগী রুবেল খানের শাশুড়ি মায়া বেগম বলেন,আমার জামাই রুবেল নির্দোষ। তার নামে আগে পরে থানায় কোন অভিযোগ নেই। স্থানীয় লতিফ জমাদ্দার এর ছেলে মাদক ব্যবসায়ী শাহীন জমাদ্দার পুলিশকে ভুল বুঝিয়া তার নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন।অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রুবেলের নামে আগে পরে থানায় কোন মামলা নেই। মাদক ব্যবসায় শাহীন জমাদ্দার তাকে মাদকদ্রব্য দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। আমরা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং নির্দোষ রুবেলের মুক্তি কামনা করি। কে এম পি'র দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরাদুল ইসলাম বলেন,তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।