আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
খুলনার পাইকগাছাস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কেন্দ্রের অডিটোরিয়ামে নবাগত কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী ও সুধীজনদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী সিএসও লতিফুল ইসলাম। বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী সিএসও'র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল ইসলাম, ড. গোলাম সাজেদ, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ঢ়াবির শিক্ষক শাওন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপ কুমার দাশ, সহকারী অধ্যাপক আবু সাবাহ ও আব্দুল আলিম, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, খন্দকার সাকির হোসেন, মুশফিকুর রহমান মাসুদ, সুকেশ বিশ্বাস, কামরুল ইসলাম, মাওলানা রইসুল, সৈয়দ মকবুল হোসেন, শেখ ইনসান আলী, আলতাফ হোসেন, আব্দুল আজিজ ও হাবিবুর রহমান।
উল্লেখ্য ড. মোঃ লতিফুল ইসলাম অত্র কেন্দ্রের একজন সফল মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অত্র কেন্দ্রে যোগদান করেন। টানা ২৮ বছর একই কেন্দ্রে কর্মরত থেকে ধারাবাহিক ভাবে তিনি উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে উপকূলীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়ার চাষাবাদের উন্নত কলাকৌশল এবং প্রজনন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইতোমধ্যে ড. লতিফুল ইসলামের গবেষণালব্ধ ৫০ টির বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হয়েছে। এপিএতে টানা ৩ বার প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অত্র কেন্দ্র কে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ড. মোঃ লতিফুল ইসলাম কে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর গবেষণা ও পরিকল্পনা শাখায় বদলি করা হয়েছে। আগামীতে তিনি ইনস্টিটিউট এর মহাপরিচালক এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন এমন সম্ভাবনা ও রয়েছে। এদিকে লোনাপানি কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে যোগদান করেছেন ড. আজহার আলী। এর আগে ও বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অত্র কেন্দ্রে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটি নদী উপ কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে কর্মরত ছিলেন।