সর্বশেষ:

কৃষি বিপণন কেন্দ্রের জমিতে বালুর বেড, সরকারি বালু বিক্রির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি বাজার সংলগ্ন খাস জমিতে কৃষি বিপণন কেন্দ্র স্থাপনের জন্য সরকারি অর্থায়নে বালু ভরাট করা হয়। অভিযোগ উঠেছে,পরবর্তীতে ওই জমি ইউপি চেয়ারম্যান মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজের কাছে ইজারা দেন। ইজারা পাওয়ার পর প্রতিষ্ঠানটি সেখানে বালুর বেড তৈরি করে এবং সরকারি অর্থে ভরাট করা বালুই বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে মালিক তন্ময় গোলদারের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, যথাযথ অনুমতি ছাড়া বালু মজুত ও বিক্রি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাকে করে বালু সরানোর সময় ফুলবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমিতির সভাপতি চিন্ময় রায় একে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বলে উল্লেখ করেন।

দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ জমি ইজারা দেওয়ার কথা স্বীকার করলেও বালুর বেডের অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেন। তবে তন্ময় গোলদার দাবি করেন, বিষয়টি জানিয়েই তিনি ইজারা নিয়েছেন। ইউপি সদস্যরাও এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

এ ঘটনায় বাজার এলাকায় জনস্বাস্থ্য ও পরিবেশঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তর-এর খুলনা বিভাগীয় কার্যালয়ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে।খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, ঘটনাস্থল থেকে কোনো বালু সরানো যাবে না এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana