সর্বশেষ:

কয়রায় গভীররাতে নদী থেকে বালু উত্তোলন, ১৫ দিনের কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn

ইমরান হোসেন _ কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ ব্যক্তিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে নদী থেকে অবৈধভাবে বালু উওলোনের সময় ২ ব্যাক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দাকোপ উপজেলার খোটাখালি গ্রামের নিরঞ্জন বাছাড়ের পুত্র বিশ্বজিৎ বাছাড় ও মোংলা উপজেলার খড়খড়িয়া গ্রামের ফজলু হাওলাদারের পুএ হাসান হাওলাদার।জানা গেছে,গভীর রাতে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলন করছে এমন খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যাক্তিকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেবালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারা অনুসারে ২ জন ব্যক্তি কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana