সর্বশেষ:

খুলনায় ভেজাল মধুসহ দু’জন আটক

খুলনায় ভেজাল মধুসহ দু’জন আটক

খুলনায় ভেজাল মধুসহ দু’জন আটক
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিস :
খুলনায় ১০৫ কেজি ভেজাল মধুসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কের মধু তৈরির কারখানা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন সাতক্ষীরা শ্যামনগরের মাথুরাপুর এলাকার মোঃ আশরাফুল ইসলাম রিপন (৩৪) ও একই উপজেলার বাদঘাটা এলাকার শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোঃ নুরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ে একটি কারখানায় ভেজাল মধু তৈরি করা হচ্ছে বলে জানতে পারে।

দুপুর পৌনে ৩টার দিকে ওই এলাকার বাইতুস শরিফ জামে মসজিদের পূর্বপাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১০৫ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana