সর্বশেষ:

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জেলা রেড ক্রিসেন্টের পুষ্পস্তবক অর্পণ

Facebook
Twitter
LinkedIn

আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খুলনা জেলা শাখা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পুষ্পস্তবক অর্পণ করেছে। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্টের সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার মোঃ রাজিব হুমায়ুন রাজু, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম এবং রেড ক্রিসেন্ট ইয়ুথের সদস্যবৃন্দ— সাইফুদ্দিন, খায়রুজ্জামান মঈন, নাঈম, ফাহিমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

উপস্থিত বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার চিরন্তন প্রেরণা। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। এই আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে, যা আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

তারা আরও জানান, খুলনা জেলা রেড ক্রিসেন্ট মানবতার সেবার পাশাপাশি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যত প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনাকে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana