
খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক বিডি নিউজ-এর প্রকাশক রাজিব হুমায়ুন রাজু। সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক সাংবাদিকদের সমাজ গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
দৈনিক বিডি নিউজ-এর প্রকাশক রাজিব হুমায়ুন রাজু গণমাধ্যমের মাধ্যমে উন্নয়নমূলক সংবাদ তুলে ধরার গুরুত্ব উল্লেখ করেন এবং প্রশাসনের সাথে গণমাধ্যমের সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ— মহিদুল ইসলাম শাহীন, নজরুল ইসলাম নবী, বরুন কান্তি মন্ডল, মোঃ বদরুজ্জামান, গোলাম কিবরিয়া তুহিন, মোঃ মাজহারুল আলম, মোঃ সাব্বির আহম্মদ ও আব্দুল জলিল।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।