সর্বশেষ:

AWAMILWGUE SOVAPOTIR BARI THEKE OSTRO O GULI UDDHAR

যৌথবাহিনীর অভিযান : খুলনা জেলা আ’লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

AWAMILWGUE SOVAPOTIR BARI THEKE OSTRO O GULI UDDHAR
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় রূপি উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর ভোর রাতে পুলিশ এবং সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়ির ৪র্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি রাইফেলের গুলির খোসা, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, রাইফেলের গুলির চার্জার ২ টি, পিস্তলের কভার-১ টি, রাইফেলের কভার-১ টি, ২৫০ ভারতীয় রূপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। খুলনা থানার ওসি শেখ মনির উল গিয়াস জানান, এ ঘটনায় ১১ নভেম্বর সদর থানার এস আই রেজওয়ান ইসলাম বাদি হয়ে মামলা করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana