সর্বশেষ:

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে খুলনা চ্যাম্পিয়ন

Facebook
Twitter
LinkedIn

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর ফাইনাল খেলায় নড়াইল অনূর্ধ্ব-১৮ দলকে ৫২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা অনূর্ধ্ব-১৮ জেলা দল।

শুক্রবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে খুলনা অনূর্ধ্ব-১৮ দল নির্ধারিত ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইমুম ইসলাম ৩৩ রান ও উষ্ণনো মন্ডল ৩২ রান করেন। নড়াইল দলের বোলার নাসিম গুরুত্বপূর্ণ উইকেট লাভ করেন।

জবাবে নড়াইল অনূর্ধ্ব-১৮ দল ব্যাট করতে নেমে ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ২৯ রান করেন। খুলনার পক্ষে মানসিব হাসান দুর্দান্ত বোলিং করে ৩টি উইকেট শিকার করেন।
ফলে ৫২ রানের জয়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর শিরোপা জিতে নেয় খুলনা অনূর্ধ্ব-১৮ জেলা দল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana