
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুরখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বাদ আসর ইউনিয়নের গাওঘরা(গায়েরহাট) হাফেজী মাদরাসা চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাসেদ কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক মেম্বর বাবুল হোসেন, মান্নান শেখ, আজাদ তরফদার, হান্নান মল্লিক, সাইদ বিশ্বাস, মেহেদী, সরদার রসিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোল্যা সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি
যথাক্রমে আফজাল মোল্যা, জিয়াউর রহমান, আলমগীর শেখ, হোসেন আলী, হুমায়ুন মোল্যা, সাধারণ সম্পাদক যথাক্রমে ডালিম শেখ, আসমাউল ইসলাম, মুজাইদুল ইসলাম, আসাবুর রহমান বাবু, ইমদাদুল, বকতিয়ার শেখ, আকরাম শেখ, মোস্তাক গাজী, কারীমুল মোল্যা, শাহীন, সজীব, হাবিবুর, আক্কাস, দিদারুল, মুনসুর, মিজানুর প্রমুখ।এ সময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়















