সর্বশেষ:

কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। এতে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখ নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একইভাবে কমিটির সদস্যরাও সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মশালা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana