সর্বশেষ:

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটার গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

Facebook
Twitter
LinkedIn

মো. মনিরুজ্জামান চৌধুরী | নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কালিয়া উপজেলার জয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন আয়মানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে মো. কামাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্লার ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের উপস্থিতি নিয়ে অভিযোগ থাকলেও সেনাবাহিনীর এই অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana