সর্বশেষ:

কালিয়ায় ধানের শীষের বিশাল জনসভা উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে রূপ নেয় ইলিয়াসাবাদ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। রবিবার (১ ফেব্রুয়ারী ২৬) বিকেলে বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

নির্ধারিত সময়ের অনেক আগেই আশপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সভাস্থল ছাড়িয়ে সড়ক ও আশপাশের খোলা জায়গায়ও বিপুল সংখ্যক মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে নড়াইল-১ আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana