
খুলনার সুতারখালী ইউনিয়নের কালাবগী এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফ্রি অনলাইন কুরআন শিক্ষার ক্লাস থেকে প্রাপ্ত অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা অংশ নেন এবং সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগে যারা শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সার্বিক সহযোগিতায়:
কালাবগী যুব ফাউন্ডেশন (Kalabogi Jubo Foundation)















