সর্বশেষ:

কালিয়ায় সর্বস্তরের সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় সর্বস্তরের সুধীজন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪/০২/২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভা প্রাণবন্ত আলোচনা ও গঠনমূলক মতামতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি সেবার মান বৃদ্ধি, ভূমি সেবা সহজীকরণ, সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে স্বচ্ছতা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করেন। সুধীজনেরা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার বিষয়ে প্রস্তাব দেন।

উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
অনুষ্ঠানটির আয়োজন করে কালিয়া উপজেলা প্রশাসন, কালিয়া, নড়াইল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana