সর্বশেষ:

পলাশবাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ

– গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান,পৌর প্রশাসন, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত সকলের বক্তব্যে শোনেন ও প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা গুলো সমাধানে সকলের সমান সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতা পরামর্শ নিয়ে উন্নয়ন সাধন ও সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বর্তমান জেলা ও উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana