
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউপিতে ৩ হাজার ৮ শত ৯৩ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পরিষদ মিলনায়তনে ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার এর উপস্থিততে ভিজিএফ চাল দেয়া উদ্বোধ করেন।
শনি ও রোববার দু দিন এ চাল দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, এস আই হারুনার রশিদ, ইউপি সচিব জি এম আব্বাস উদ্দীন, ইউপি সদস্য কায়ুম হোসেন, মোঃ হেলালউদ্দিন খান,মোঃ জুলফিকার আলি, দফাদার আফসার গাজী, মোঃ জাহারুল ইসলাম, সিরাজুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, মোঃ বাদশা, আমানউল্লাহ ও মনিরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।