
বারআড়িয়া, শুম্ভুনগর গ্রামের মৃত ব্যক্তিদের সৎকারে সর্বদা নিবেদিতপ্রাণ, মানবতার এক অনন্য ফেরিওয়ালা গৌরপদ বৈরাগী আজ আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। গ্রামের অসহায় ও মৃত ব্যক্তিদের সৎকারের মতো মহৎ কাজে তাঁর নিঃস্বার্থ অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর এই প্রস্থান বারোআড়িয়া ও শুম্ভুনগরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ওপারে ভালো থাকুন দাদু। ঈশ্বর আপনার আত্মাকে চিরশান্তি ও পরম প্রাপ্তি দান করুন।