সর্বশেষ:

একুশের প্রথম প্রহরে নড়াইলে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারি ২০২৬: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে নড়াইল জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষাশহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা।দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana