ডুমুরিয়া প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন খুলনার যৌথ উদ্যোগে মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা ডুমুরিয়া কলেজ অডিটরিয়ামে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত।
এ সময় খুলনার পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর মোঃ শাহ আলম ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আহছানুর রহমান,মানবাধিকার সংস্থার খুলনার প্রেসিডেন্ট এ্যাডভোকেট মোঃমোস্তফা কামাল, ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুজ্জামান সরদার ওপ্রধান উপদেষ্টা এ্যাডভোকেট শেখঅলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদক নিয়ন্ত্রনের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । বিজয়দের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।