সর্বশেষ:

daripallar prarthke somorthon diye sore daralen kaji khairujjaman

বাগেরহাট-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন কাজী খায়রুজ্জামান শিপন

daripallar prarthke somorthon diye sore daralen kaji khairujjaman
Facebook
Twitter
LinkedIn

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। পোস্টে তিনি লেখেন— “প্রিয় মোরেলগঞ্জ ও শরণখোলাবাসী, ২৪-এর শহীদ, আহত ও সকল জুলাই যোদ্ধাদের সম্মানে ফ্যাসিস্ট ও তার দালালদের বয়কট করুন।” এর আগে এক সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন দাবি করেন, নিজের ও নেতাকর্মীদের জীবনের নিরাপত্তাহীনতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, “আপনারা জানেন, কয়েকদিন ধরে আমাকে এবং আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশি নম্বর থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় নির্বাচনে থাকলে আমার ও আমার নেতাকর্মীদের জীবনের শঙ্কা রয়েছে। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণায় বাগেরহাট-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana