প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রতি আলোচিত "মোংলায় ‘মাসুদ বাহিনী’ ঘিরে নানা অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা" শিরোনামে দৈনিক বিডি নিউজ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের বক্তব্য ও নিন্দা জানিয়েছেন মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা (রেজা মাসুদ)। তিনি জানিয়েছে একজন সাংবাদিক হিসেবে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, আর সেই সাহসিকতার প্রতিদান যখন অপপ্রচার আর পারিবারিক অবমাননার মাধ্যমে আসে, তখন তা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা স্বাভাবিক। একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমি সবসময় সত্যের পক্ষে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার। এই লড়াইয়ে আমাকে দমানোর জন্য আমার ছবি এডিট করে এবং পরিবারের সম্মানহানি করে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশেষ করে বিডি নিউজে প্রকাশিত এক পাক্ষিক সংবাদটির বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো রাষ্ট্রীয় সংস্থার নিরপেক্ষ তদন্ত স্বাগত জানাই। সত্যের জয় হবেই। আমি মাদকের বিরুদ্বে মোংলায় জীবনের ঝুকি নিয়ে আন্দোলন করি। মোংলায় মাদকের বহু আলোচিত তথ্যবহুল নিউজ দেশের বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করি। আর এসব কারনে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয় আমার উপর। তারা আমার ছবি এডিট করে, কখনো অস্ত্রের সাথে, কখনো ইয়াবার সাথে দিয়ে হয়রানি মূলক পোস্ট করে আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করে আসছে। আমার বিরুদ্ধে অপপ্রচারের কারণে মোংলা থানায় সাধারণ ডায়রির মাধ্যমে প্রতিকার চেয়েছি। সম্প্রতি মোংলার আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আকন আমার বিরুদ্ধে একটি অপপ্রচারে লিপ্ত হন। যা আমার দৃষ্টি গোচর হলে, আমি আমার ফেসবুক পেজে তার প্রতিবাদ জানালে তিনি তার ফেসবুকে আমার পরিবারসহ আমার মাকে নিয়ে বিশ্রি ভাষায় গালিগালাজহ লাইভ করেন তার ফেসবুকে । লাইভ এর মন্তব্যে দেখলে তার চরিত্র সম্বন্ধে বোঝা যাবে। আমার ধারণা তিনি আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে দৈনিক বিডি নিউজ এ সংবাদটি প্রকাশিত করেছে।
আমি বর্তমান মোংলা প্রেসক্লাবের নির্বাচিত প্রথম কার্যনির্বাহী সদস্য ও সময় টেলিভিশনে চিত্র সাংবাদিক এবং জাতীয় স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকায় কর্মরত আছি।