খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ইসমাইল হোসেন খান। খুলনা জেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ নেতা মোঃ ইসমাইল হোসেন খান। দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও মাঠপর্যায়ের সক্রিয় রাজনীতির কারণে তিনি এখন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন।ছাত্রজীবনের শুরু থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইসমাইল হোসেন খান ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে খুলনা সরকারি আযম খান কমার্স কলেজে কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে তিনি ধাপে ধাপে সংগঠনের আস্থা অর্জন করেন। ২০১৪ সালে জলমা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সালে বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাধারণ সম্পাদক পদ মর্যাদা) হিসেবে নেতৃত্ব দেন।রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং কারাবরণও করেছেন। রাজনেতিক মামলায় পিতা পুত্র ২০১৯ সালে ১৭ দিনের কারাভোগসহ বিভিন্ন সময় রাজনৈতিক নির্যাতনের শিকার হন, যা তার ত্যাগী নেতৃত্বের প্রমাণ বহন করে।স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলন ও জুলাই ছাত্রজনতার গনঅভ্যুত্থানে খুলনার রাজপথে সম্মুখ সারিতে নেতৃত্বে দিয়েছেন,খুলনা জেলা ছাত্রদলে পদহীন থাকার পরেও সকল গনতান্ত্রিক আন্দোলন তার সুবিশাল কর্মী বাহিনী নিয়ে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন।শিক্ষাজীবনেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছেন,প্রাইভেট মাস্টার্সে বিএল কলেজে ভর্তি আছেন।
ফলে শিক্ষা ও রাজনীতির সমন্বয়ে তিনি নিজেকে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।পারিবারিকভাবেও তিনি রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত। তার পিতা মরহুম মোফাজ্জেল হোসেন মফু ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ এবং দীর্ঘদিন খুলনা জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সহ-সভাপতি জলমা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে নেতৃত্ব দিয়েছেন।তার আপন বড়বোন আয়েশা সিদ্দিকা সোনিয়া খুলনা জেলা মহিলাদলের কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন, পরিবার থেকে পাওয়া রাজনৈতিক আদর্শ তাকে আরও দৃঢ় করেছে।স্থানীয় নেতাকর্মীদের মতে, “ইসমাইল হোসেন খান মাঠের রাজনীতিতে পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত একজন কর্মী। তাকে সাধারণ সম্পাদক করা হলে সংগঠন আরও গতিশীল হবে।”করোনাকালী সময় এবং দেশের বিভিন্ন দূর্যোগে ছাত্রদল কে মানবিক সংগঠন হিসেবে পরিচিত করার জন্য মানবিক ছাত্রনেতা হিসেবে কাজ করেছেন।সবকিছু মিলিয়ে, আসন্ন খুলনা জেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন খান একটি শক্তিশালী ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই পদের জন্য অন্যতম দাবিদার করে তুলেছে।