স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বটিয়াঘাটা উপজেলা শাখা থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী,৩নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান শেখকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।